দুদকের মহাপরিচালক হলেন নাজমুল আলম

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হয়েছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান মো. নাজমুল আলম। এই নিয়োগ দিয়ে রোববার (৩০ আগস্ট) রাতে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোকাম্মেল হককে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল
পরবর্তী নিবন্ধআবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর