নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতি ভবন জানায়, আগামী শনিবার (২২ আগস্ট) নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।কারণ হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কথা।
তবে ঢাকা ও নয়াদিল্লির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রীয় অতিথি অভ্যর্থনার প্রস্তুতির ইঙ্গিত থাকলেও সফরের তারিখ বা কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।


