সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারিতে তথ্য সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার ও তথ্য সংগ্রহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। ১৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। শুমারি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমিনুল ইসলাম সরকার।
ছাতক ও জগন্নাথপুর এলাকায় জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সুমন লাল দাস (জোন-০৬), উত্তম দাস (জোন-০৭), মো. মোস্তাফিজুর রহমান ও মো. আনিসুল ইসলাম (জোন-০৯)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুমারির মাধ্যমে দেশের নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে।


