সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা শাখার উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শাহ সুফি মোজাম্মিল আলী (রহ.) আলিম মাদ্রাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক উত্তর উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল গফফার আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা মো. ইয়াছিন, সূফিনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


