ছাতকে ট্রাকের ধাক্কায় প্রাণগেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। স্ব-পরিবারে বাস করছেন স্থানীয় দিঘলী দত্তপুর গ্রামে। তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শুক্রবার ফিলিং স্টেশনের দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ সড়ক পথে এক আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান।

জাতুয়া এলাকায় পৌঁছলে সিলেটমুখী দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিঁটকে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ যায় মোটরসাইকেলের ওই আরোহীর। এদিকে, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানটিও সড়কের পাশের খাদে উল্টে যায়।

সড়কের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ এখন সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী