গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

জেলা প্রতিনিধি

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে কোম্পানির একটি কারখানায় আগুন লেগেছে। আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তবে এখন পর্যন্ত আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ৪টা ২২ মিনিটের কালিয়াকৈর উপজেলার সফিপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিস্থিতি বিবেচনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট যুক্ত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধটুপটুপ রিসোর্ট থেকে একে একে বের করা হলো ১০ পর্যটকের মরদেহ