কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য এ বছরই ‘বিশেষ সাপ্লিমেন্টারি’ পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করাদের চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

পাশাপাশি কোনো কারণে এ বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন সম্ভব না হলে ফেল শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ শেষ হয়ে যাওয়া নয়। এ অবস্থায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছেন।

একই সঙ্গে তাদের অভিভাবকরাও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ ও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া দায়িত্বশীল শিক্ষাব্যবস্থার অংশ।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি