কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩২

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭০ জন। আরও শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।গত সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।এদিন ভূমিকম্পে কেঁপে ওঠে কালি, পেরেইরা, কিবদো ও মানিজালেসসহ পশ্চিম কলম্বিয়ার বিভিন্ন শহর। পার্শ্ববর্তী ইকুয়েডর ও পানামাতেও কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।

ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজমূল ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যে দেশটিতে অন্তত ২১টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়।দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। স্থানীয় কর্মকর্তাদের হিসাবে, সেখানে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৩৮০টি ভবন।

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট
পরবর্তী নিবন্ধসোনার গহনার দাম আরও বাড়লো