ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো ট্রেন

নিজস্ব প্রতিবেদক

সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রো ট্রেল চলাচল করবে।

পূর্ববর্তী নিবন্ধঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার: আইজিপি
পরবর্তী নিবন্ধইরান যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে: ট্রাম্প