ইরানে শক্তিশালী হামলা যুক্তরাষ্ট্রের, ‘ভয়াবহ প্রতিশোধের’ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে- এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তবে এই হামলার ভয়াবহ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের সামরিক বাহিনী। খবর: আল-জাজিরার।

ইরানের গণমাধ্যমগুলো বলছে, ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির যে ছাড় দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধরেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের