আওয়ামী লীগের সকল পদ পদবী থেকে পদত্যাগ

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর সদস্য কবির হোসেন ও পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফকির দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) মুকসুদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির হোসেন ও মোঃ সিরাজুল ইসলাম ফকির বলেন, তারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, ব্যক্তিগত বিশ্বাস ও বিবেকের অমিল সৃষ্টি হয়েছে। এ কারণে তারা আওয়ামী লীগের দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।

লিখিত বক্তব্যে তারা আরও জানান, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তারা একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করাই হবে তাদের ভবিষ্যৎ লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধপশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদত্যাগ
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: শফিকুর রহমান