৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বিশিষ্ট সাংবাদিক অসিত গাইনকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরাজনৈতিক জীবনে এটাই আমার প্রথম পরাজয় : হামীম