৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‌‘সরকারি’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের ৪৯টি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের নামের সঙ্গে ‘সরকারি’ শব্দটি যুক্ত করা হয়েছে। এ শব্দটি সংযোজন করে প্রতিষ্ঠানগুলোর নাম পুনরায় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ১১ মের এ সংক্রান্ত পরিপত্রটি সংযুক্ত করে দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে নির্মাণাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর নামেও ‘সরকারি’ শব্দটি অনুরূপভাবে সংযোজন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএলডিসি উত্তরণ প্রস্তুতিতে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধহাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু