সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক, পিএলসির পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৭তম পর্যালোচনা সভা সোমবার (১০ নভেম্বর) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধনির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা