সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সোনালী ব্যাংক পিএলসি সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘সেবাগ্রহীতা/অংশীজনদের অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ।

জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও সংশ্লিষ্ট নির্বাহীরা অংশগ্রহণ করেন।

এছাড়া ব্যাংকের সব জেনারেল ম্যানেজারস অফিস ও সব প্রিন্সিপাল অফিস প্রধান, সব শাখা ম্যানেজার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সভায় অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বিএনপি”র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান