নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) এর মাধ্যমে ট্রেজারি
কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন সম্পন্ন করেছে। ফলে ফরেন এক্সচেঞ্জ,
সরকারি সিকিউরিটিজ ও মানি মার্কেটসহ সার্বিক ট্রেজারি ব্যবস্থাপনায় সকল
কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ও রিয়েল টাইমে সম্পন্ন হবে। রাষ্ট্রমালিকানাধীন
ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক প্রথম পূর্ণাঙ্গভাবে সিবিএসের মাধ্যমে
ট্রেজারি কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
১৫ সেপ্টেম্বর, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত
অনুষ্ঠানে কেক কেটে ট্রেজারির সিবিএস অটোমেশন লাইভ উদ্বোধন করেন এমডি
অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। এসময় তিনি বলেন, আজ সোনালী ব্যাংকের
জন্য একটি উল্লেখযোগ্য দিন। বাংলাদেশের ব্যাংকিং খাত আধুনিকায়নের পথে এটি
একটি ঐতিহাসিক পদক্ষেপ। সোনালী ব্যাংকের সাফল্যের পেছনে সবচেয়ে বেশি
অবদান রয়েছে ট্রেজারি কার্যক্রমের। তিনি আরো বলেন, সফলভাবে সিবিএসে
ট্রেজারি অটোমেশন লাইভের মাধ্যমে সোনালী ব্যাংক আরো এগিয়ে যাবে এবং
ভবিষ্যতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সমর্থ হবে। তিনি এজন্য
সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল
ম্যানেজারবৃন্দ, ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ, ব্যাংকের সাবসিডিয়ারি সোনালী
ইন্টেলেক্টের নির্বাহীবৃন্দ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশনের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।


