সারাদেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটে ২২৯টি আসনে নির্বাচন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ দিকে মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট স্থগিত রেখেছে কমিশন।

এই আসনের এখন নতুন তফসিল দিয়ে ভোট করতে হবে।
নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার সঙ্গত কারণে এবার ভোট দেওয়ার সুযোগ পাননি। ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন।

এদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানকে চীনের অভিনন্দন
পরবর্তী নিবন্ধআগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ : নজরুল ইসলাম খান