সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ। এতে সচিবালয় অভিমুখে প্রবেশের চেষ্টা করা শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ।

গত ২ নভেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে আসছেন। তাদের এক দফা দাবি হলো- সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।

এর আগে অক্টোবরে টানা ২০ দিন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেন। দাবি পূরণে আশ্বাস দেওয়ায় সেই দফায় তারা ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধমুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ, কর্মবিরতি চলবে
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর