সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।ডিবি পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সাঈদ খোকনকে এসআরবি তাদের কাছে হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পরবর্তী নিবন্ধঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া