সাইবার সুরক্ষা আইনে এমন শব্দ থাকবে না যাতে কারও কণ্ঠ দমন করা যায়

সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে এমন কোনো শব্দ বা বিধান রাখা হবে না, যার অপব্যবহার করে গণমাধ্যম বা অন্য কারও কণ্ঠ দমন করা যায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখনো খসড়া প্রণয়ন ও আলোচনার পর্যায়ে রয়েছে। আইনের কিছু শব্দের দ্বৈত অর্থ থাকায় সেগুলো নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনা জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।আন্দালিভ রহমান বলেন, ‘প্রথমে একটা অধ্যাদেশ ছিল, অধ্যাদেশের পরেই কিছু কাট করা হয়ে আবার আজ সময়োপযোগী যেভাবে করা যায় সেরকম। বাট আমরা এখনো ড্রাফটিং পর্যায়ে, আলোচনার পর্যায়ে।’

তিনি বলেন, ‘কিছু কিছু শব্দ আছে যেগুলোর ডুয়েল মিনিং আছে। আমরা গত ১৭ বছর ২০ বছরে দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে আরম্ভ করে অন্যান্য কিছু সংবাদমাধ্যমকে বা নিউজপেপারকে দমিয়ে রাখা বা তদ্রুপ অ্যাবিউজ করার জন্যই একচুয়ালি ইউজ হয়েছে।’‘কোনো কারণে আইন তো আর একদিনের জন্য হয় না। কোনো কারণে আমরা খুব কেয়ারফুল থাকার চেষ্টা করছি যে, কোনো ওয়ার্ডিং (শব্দ) যেন আগামীতে এই ধরনের কোনো স্কোপ বা এই ধরনের কোনো দরজা না খুলে দেয়। সুতরাং আমরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছি, এরপর আমরা আবার কথা বলবো।’

পূর্ববর্তী নিবন্ধদোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমির্জা ফখরুলের আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর