শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম প্রধান শরীয়াহ; ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি
বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। ৪ জানুয়ারি,
রবিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ
আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, সিনিয়র
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ
ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র ভাইস
প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ
উপস্থিত ছিলেন।

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে চলতি শীত মৌসুমে ১ লক্ষ ৩০ হাজার পিস
কম্বল বিতরণ করছে আল-আরাফাহ্ধসঢ়; ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার এবং ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট
আউটলেটের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সোনালী ব্যাংকের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতি নেতানিয়াহুর সমর্থন