রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রূপালী ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন ( সোমবার)দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়,আরবিটিএ,রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড,ঢাকা উত্তরও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগসমূহের উপমহাব্যবস্থাপকসহ এস এমটি কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধজাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, সতর্ক পুলিশ