রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি’র ৩৮তম ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজধানীরশহীদ আবরারফাহাদ এভিনিউতে অবস্থিত জোনাল অফিসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনাপ রিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এগারটি শাখা ও তিনটি উপশাখানিয়ে গঠিত জোনাল অফিসটির উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।
এতে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুলকাদের জিলানী, স্বপ্নাচক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানাও মো.আবদুল মান্নান মিয়া, রমনা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম ও মো. মামুনুর রশীদ মোল্লাসহ ব্যাংকের উর্ধতনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআমরা প্রতিহিংসার রাজনীতি চাই না: মির্জা ফখরুল