হুথি হামলার ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র রোববার (১১ অক্টোবর) এতথ্য জানিয়েছে। হুথি হামলার কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়।


