আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন সাংবাদিকরা। যার কোনোটির উত্তর দিয়েছেন আবার কোনোটি এড়িয়ে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভিনিতা নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, সম্প্রতি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁনের একটি বক্তব্য দেখেছি। তিনি অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার দাবি, এসব সংস্থার কর্মকর্তারা জামায়াতের সঙ্গে গোপন বৈঠক করেছেন। একই সঙ্গে জামায়াত ও আওয়ামী লীগ বাংলাদেশে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী?
এই প্রশ্নের উত্তরে রণধীর বলেন, আপনি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছেন সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আন্দোলনের দিকে নজর রাখা হচ্ছে।


