রামপুরায় টিভি গেটের সামনে ভিক্টর পরিবহনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, টিভি ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধসংস্কারের মাধ্যমে ‘চোরতন্ত্র’ ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য