সাভারের রানা প্লাজা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট রায় ঘোষণার নির্ধারিত দিনে সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। তবে রায় প্রস্তুত না থাকায় আদালত সেদিন রায় ঘোষণা থেকে বিরত থাকেন। পরে আদালত নতুন করে আজকের দিন ধার্য করেন।মামলার আট আসামির মধ্যে সোহেল রানা এ মামলায় জামিনে থাকলেও রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অপর আসামিরা জামিনে আছেন। আর মাহবুবুর রহমান ও ফারজানা ইসলাম মামলার শুরু থেকেই পলাতক।


