নূর আলম সিদ্দিকী রাসেল,রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবি

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর নতুন সেশনের (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ই মে সোমবার সন্ধ্যায় নগর বার্মিংহামের স্মল হিথের কুটুম বাড়ি রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক সভায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নব নির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন তালুকদার।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর সঞ্চালনায় , সভাপতি জিয়া তালুকদার এর সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইতিপূর্বে গত ২০শে এপ্রিল সোমবার প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি পদে জিয়া তালুকদার, সাধারণ সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আতিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্ধীতায় মোহাম্মদ গোলাম মোস্তফা লিমন নির্বাচিত হয়েছিলেন।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ছাড়াও অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফারসু আহমেদ চৌধুরী , সহ সভাপতি সৈয়দ নাদির আহমেদ, সহ সভাপতি নোমান রাজা , সহ সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি বদরুল আলম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এনামুল হক, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি বাহার উদ্দিন, ইনফরমেশন এন্ড রিসার্চ সেক্রেটারি মোসলেহ উদ্দিন খোকন ,স্পোর্টস সেক্রেটারি আব্দুল বাসেত চৌধুরী অপু ।
কার্যকরি সদস্যরা হলেন মোহাম্মদ মারুফ, ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান , আব্দুল জলিল , সোহেল আহমেদ চৌধুরী , সাইফুর রাজা চৌধুরী পথিক, মোহাম্মদ জাকারিয়া, শাহ আলম শাকিল , রাবেয়া বসরী ও রিহান আহমেদ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবি ও কলামিস্ট নূর আলম সিদ্দিকী। তিনি প্রেস ক্লাবের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর হয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।


