মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি।’

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিত, দুশ্চিন্তায় ইউক্রেন
পরবর্তী নিবন্ধদেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ, ফোটানো যাবে না পটকা ও আতশবাজি