মুকসুদপুরে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ,স্বামী আটক

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে সাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে
রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী হাসান মোল্লার বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহিনুরকে স্বজনরা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) রাত ৭টার দিকে হাসান মোল্লা ও তার স্ত্রী
সাহিনুর বেগম বাড়িতে আসেন। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কহল সৃষ্টি হয় বলে
জানা গেছে। একপর্যায়ে সাহিনুরকে বিভিন্ন বিষয়ে বোঝানোর চেষ্টা করা হয়। পরে ভোররাতে
তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে ।এ ঘটনায় সাহিনুর বেগম গুরুতর
আহত হন পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

ঘটনার পর ভোর ৫টার দিকে মুকসুদপুর থানা এসআই রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
অভিযান করে সাহিনুর বেগমের স্বামী হাসান মোল্লাকে আটক করেন । হাসান মোল্লা
খান্দারপাড়া গ্রামের মৃত রুঙ্ধসঢ়;গু মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণও
সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে মামলা প্রক্রিয়াধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস ও ভ্যাটের ৯৮ কর্মকর্তার বদলি ও পদায়ন
পরবর্তী নিবন্ধতুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি