মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ

দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিনজন স্থানীয় নেতার দলীয় সব
পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১৬ নভেম্বর) সাইফুল কাজী নিজ বাড়িতে আয়োজিত এক
সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন গোবিন্দপুর ইউনিয়ন
আওয়ামী লীগের ৪নংওয়ার্ডের সহ-সভাপতি সাইফুল কাজী,সহ-সভাপতি কাজী হুমায়ন কবির,
শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আলমগীর শেখ ।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা বলেন “আমরা বিগত দিনে আওয়ামী লীগের
রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম।
ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। দেশ ও জাতির কল্যাণে নিজেদের
নিয়োজিত রাখব।” আমি দৃঢ়ভাবে জানাচ্ছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের
স্বার্থ রক্ষার বিষয়ে আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের
ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপি বদলি
পরবর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা