দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–-কাশিয়ানি) আসনের বিএনপি
মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক
সম্পাদক সেলিমুজ্জামান সেলিম নির্বাচন উপলক্ষে ২২শে জানুয়ারী বৃহস্পতিবার বিকালে
মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন জাতীয়তাবাদি মহিলা দলের উদ্যেগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলার জাতীয়তাবাদি
মহিলা দলের সভাপতি জোহুরা বেগম,বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলার জাতীয়তাবাদি
মহিলা দলের সাধারণ সম্পাদক রূপলতা মন্ডল। মত বিনিময় সভা সভাপতিত্ব করেন মুকসুদপুর
উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলা দলের সভাপতি নিলুফা বেগম। মত বিনিময় সভা উপস্থিত
ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল ফকির।


