মুকসুদপুরে বিএনপির নির্বাচনি জনসমাবেশ জনসমুদ্রে পরিনত

দেলোয়ার হোসেন,মুবসুদপুর গোপালগঞ্জ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন-২১৫গোপালগঞ্জের-১ আসনে
মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপির
মনোনীত প্রার্থী মো: সেলিমুজ্জামান সেলিম নির্বাচনি সমাবেশে মানুষের অভূতপূর্ব
উচ্ছ্বাস দেখা গেছে পরিনত হয়েছে জনসমুদ্রে।


সোমবার(৯ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির জনস্রোত থেকে জনসমুদ্রে পরিনত হয়।
দুপুরের পর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকেরা কার্যলয় স্থলে মিছিল করে
উপস্থিত হতে থাকে। এসময় কার্যলয় থেকে চৌরঙ্গী মোড় আশপাশের এলাকা ব্যাপক লোকসমাগম
ঘটে। কার্যলয় থেকে একটি মিছিলে বের হয়ে শহরে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে
মুকসুদপুর পৌরসভা কমলাপুর বাস ইষ্টান অনুষ্ঠিত হয়।


জনসমাবেশ ঘিরে পথে পথে স্লোগান, আশপাশের এলাকা। নারী ও তরুন ভোটারদের ব্যাপক
উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ধানের শীষের প্রতি
সমর্থন জানান। অনেকেই মিছিলে অংশগ্রহণ করেন। অনেকেই বক্তব্য শোনার জন্য উপস্থিত হন
সমাবেশ স্থলে।


সমাবেশে সেলিমুজ্জামান সেলিম সকল নেতাকর্মী ও জনতার উদ্দেশ্য হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান
বক্তব্য বলেন,১৭ বছর পর ভোট দেওয়ার সুজোগ তৈরি হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের
মাধ্যমে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে মুকসুদপুর-কাশিয়ানী আমরা নতুন বাংলাদেশ
গড়তে চাই। দলমত নির্বিশেষে সকলেই ধানের শীষে ভোট দিবেন। বিএনপির কাছে সকল ধর্ম, দল,
মত নিরাপদ। সম্মানিত আলেম উলামারা শুধুমাত্র ধানের শীষের পতাকাতলে নিরাপদ। সভায় উপস্থিত
ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছসলাম খান, সাধারণ সম্পাদক তারিকুল
ইসলাম রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযেকোনো সময় পদত্যাগ করবেন ঢাবি ভিসি
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৫-৮৬ শতাংশ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে