দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে রঞ্জু সিকদার
(২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। মঙ্গলবার, ২৮ অক্টোবর সকালে স্থানীয়রা
তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর
৬টার দিকে বাড়ির পাশের একটি বাগানে রঞ্জু সিকদারের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান
এলাকাবাসী।
পরে মুকসুদপুর থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে মুকসুদপুর থানার পুলশি প্রশাসন বলেন প্রাথমিক
ভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা
যায়নি। ময়না দন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবার ও
স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।


