মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) :

দমে না, থামে না’ এ শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আজ রবিবার (২১ জুন) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে সোনালী ব্যাংক মোড় সংলগ্ন দাদি বাড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটা’র আয়োজন করা হয়।

একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মো. আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম খান।

মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুজ্জামান, উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, দৈনিক কালের সমাজের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মোঃ সোহান শেখ, সাংবাদিক মোঃ রবিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকেই চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে একাত্তর টেলিভিশন মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে একাত্তর টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশের মাটিতে তারেক রহমান
পরবর্তী নিবন্ধইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের