মুকসুদপুরে উপকারভোগী কার্যক্রমের গণশুনানী


দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি


গোপালগঞ্জের মুকসুদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ঠডই (ভালনারেবল ইউমেন বেনিফিট) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ মুকসুদপুর উপজেলার ঠডই উপকারভোগী বহুগ্রাম,উজানী, খান্দারপাড় ও জলিরপাড় মোট ৪ টি ইউনিয়নের বাছাই লক্ষে গণশুনানী হয়েছে।

১জুলাই মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাস প্রমূখ। উল্লেখা, মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে যাচাই বাছাই করে ২২৮৫ জন ঠডই উপকারভোগী মহিলাদের প্রতি মাসে ৩০কেজি করে চাউল ২ বছর পর্যন্ত দেয়া হবে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ৩ জন বহিষ্কার