মেহের মামুন নিজস্ব সংবাদদাতা মুকসুদপুর গোপালগঞ্জ

“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমেনাই” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খান্দারপাড়া ইউনিয়ন কমিটির আয়োজনে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি এ্যাড. মো: মিজানুর রহমান মিজান।
খান্দারপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. আবুল কালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চু, সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ফায়েক উজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শরীফ, উলামা মাশায়েক উপজেলা কমিটির সভাপতি মুফতি শরাফাত উল্লাহ, শ্রমীক আন্দোলন উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আসলাম শেখ, জেলা ছাত্র আন্দোলনের সহসভাপতি মোল্লা ইয়ামীন প্রমুখ। অনুষ্ঠিত সমাবেশ সঞ্চলনা করেন খান্দারপাড়া ইউনিয়ন মোজাহীদ কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।


