মুকসুদপুরে আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষাথীদের অংশ গ্রহনে মহড়া

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষাথীদের অংশ গ্রহনে
মহড়া র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ার এই
প্রতিবাদ্য বিষয়ের ভিত্তিতে আন্তর্জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬উপলক্ষে ১৩ অক্টোম্বর
মঙ্গলবার সকাল মুকসুদপুর ফায়ার সার্ভিস কার্যায়ের স্টেশন কেজি স্কুল মাঠে অগ্নি
নির্বাপক, দুর্যোগের মহড়া প্রারদর্শন করেন।

আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী
বের হয়ে উপজেলা চত্বরে গুপূর্ণ স্থান প্রদক্ষিন করেন। পরে উপজেলা পরিষদ বিজয় সভা কক্ষে
মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান,উপজেলা বিএনপির সহ-সভাপতি
মহাসিন সরদার ,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, পৌর
বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল
ইসলাম , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাঈম ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:
সায়াদ উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, পশারগাতী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:
ওবাইদুর রহমান, ইউপি সদস্য বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন
প্রকৌশালী ওলিউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার
পরবর্তী নিবন্ধকুমিল্লায় পপুলার লাইফের বীমা গ্রাহকের বীমা দাবীর ৭ কোটি ৩৮ লক্ষ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা