মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ


গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাধারণ মানুষের মতোই সরকারি
নিয়ম মেনে টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিবার ( ১৪ মার্চ) তার নির্বাচনী এলাকার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন
কালে তিনি হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান, রোগীদের
সুবিধা– অসুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। চিকিৎসক ও রোগীদের
সঙ্গেও তিনি কথা বলেন। একজন জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের মতো নিয়ম মেনে সেবা
গ্রহণের মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেতা যখন নিজেই নিয়ম মানেন, তখন
সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী
অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা:রায়হান ইসলাম শোভন,উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ
তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বসার টুলটু বিশ্বাস,সাধারণ
সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন
মিন্টু, স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া তিনি একই দিনে মুকসুদপুর উপজেলা সদর বাজার মন্দিরে
পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ঈদকে ঘিরে দর্জি ও গার্মেন্টস দোকানেবেড়েছে ব্যস্ততা