মানিকগঞ্জে পাওয়ার টিলার উল্টে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পাওয়ার টিলার (ট্রাক্টর) উল্টে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামে শুক্রবার (২৫ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলা আমিজনগর এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুরের শালেপুর চরফদ্রাশন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)। নিহতরা ট্রাক্টর চালক ও হেলপার ছিলেন।

তিনি জানান, শুক্রবার রাতে ট্রাক্টর নিয়ে নিহতরা বের হোন। হয়তো ঘুমের মধ্যে চালাতে গিয়ে সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টর উল্টে চাপা পড়ে তাদের মৃত‌্যু হয়। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ১৩৫০০ বর্গফুটের লাল-সবুজের মানব পতাকার ডিসপ্লে
পরবর্তী নিবন্ধ‘এতিম’ বলায় বন্ধুকে হত্যা করে কিশোর