নিউজ ডেস্ক
বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিছু ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।
বুধবার (২১ অক্টোবর) ত্রুটি দুটি সংশোধনে পিএইচপির হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়। তবে এরই মধ্যে এসব দুর্বলতা কাজে লাগিয়ে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

