নিউজ ডেস্ক

বিশিষ্ট কবি ও চিন্তক মোঃ ফয়েজ আলমের কবিতা নিয়ে এবার চারুকণ্ঠ আবৃত্তি
সংসদের ত্রৈমাসিক আবৃত্তি আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’র ৩৭তম পর্ব অনুষ্ঠিত
হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে। গত বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানে
অতিথি আলোচক ছিলেন কবি ও কথাশিল্পী জোহরা পারুল এবং গবেষক ও
নাট্যসমালোচক আবু সাঈদ তুলু।
আয়োজনের প্রথম পর্বে চারুকণ্ঠের আবৃত্তিশিল্পীবৃন্দ ও আমন্ত্রিত
আবৃত্তিশিল্পীরা কবির কবিতা আবৃত্তি করেন। দ্বিতীয় পর্বে কবির কবিতা ও
চিন্তাজগতের নানাবিধ বিষয় নিয়ে তথ্য ও তত্ত্বগত বিষয়ে আলোকপাত করেন
গবেষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু এবং কবির লেখার জগৎ ও পারিবারিক
জীবন নিয়ে কথা বলেন কবি ও কথাশিল্পী জোহরা পারুল। অনুষ্ঠানে কবি খলিল মজিদ,মামুন খানসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই চারুকণ্ঠের জ্যেষ্ঠ নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জি এম মোরশেদ স্বাগত বক্তব্যে ‘বিনম্র রোদের ছায়া’র প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর চারুকণ্ঠের সাধারণ সম্পাদক ফারজানা রোজি কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।
কবিতা আবৃত্তি পর্বে দেশ বরেণ্য কবি ও আবৃত্তিকার ফয়জুল আলম পাপপু ও
রফিকুল ইসলামসহ পর্যায়ক্রমে কবির কবিতা আবৃত্তি করেন দিলশাদ জাহান পিউলী,সুসমিতা হক, রুবাইয়া রুমকি, আনোয়ার পারভেজ, কাজী রাজেশ, অনন্যা সাহা, মুরাদ হোসেন,সৈয়দ আশিকুল ইসলাম, মোফাজ্জেল হোসেন সবুজ, জেসমিন বন্যা, হিমেল অনার্য, আসমা মালিহা, জিএম মোরশেদ, শিখা সেনগুপ্ত, মুহ. সিদ্দিকুর রহমান পারভেজ ও ফারজানা রোজী।
দ্বিতীয় ও শেষ ভাগের শুরুতে কবি ও অতিথিদের শুভেচ্ছা স্মারক হিসেবে উত্তরীয় ও
ক্রেস্ট তুলে দেন চারুকণ্ঠের সদস্যরা। এ পর্বে সভপতিত্ব করেন চারুকণ্ঠের সহ-
সভাপতি আনোয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত অধিকারী।


