বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমছে

নিউজ ডেস্ক

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বৈঠকে জানিয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

পূর্ববর্তী নিবন্ধতুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান