নিউজ ডেস্ক
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর।
বৃহস্পতিবার রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে উদ্ধৃত করে—“কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি—ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট”—এ মর্মে একটি ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হচ্ছে।
আইজিপি মহোদয় কোথাও এ ধরনের কোনো বক্তব্য দেননি। এ ধরনের ভুয়া ফটোকার্ড বা বিভ্রান্তিকর বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।


