নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের উদ্দেশে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছে বিএনপির প্রতিনিধিদল।
এদিন বিকেল ৫টা ৫২ মিনিটে যমুনায় প্রবেশ করা প্রতিনিধিদলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
যমুনায় প্রবেশের আগে প্রতিনিধিদলের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজ ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলবো।


