পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সভাপতি (চেয়ারম্যান) নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নাজমুজ্জামান ভূঁইয়া বহাল থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত