পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানা এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একজন ব্যক্তি অবৈধ অস্ত্রগুলিসহ অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাঁধ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধজামায়াতসহ ১১ দলের সংবাদ সন্মেলন স্থগিত