দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে দৈনিক সকালের সময় এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১দশকে
পদার্পণ অনুষ্ঠান মুকসুদপুর উপজেলা প্রতিনিধির আয়োজনে ১২জানুয়ারী সোমবার
মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় উদযাপিত হয়েছে।
মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সকালের সময়ের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মো: ওহিদুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলনে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি
মো: ছিরু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার
হোসেন,যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক
মো: মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তির বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ত্রুীড়া সম্পাদক
মোহাম্মদ বাবুল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির
সদস্য নূর আলম শেখ ও মিরান গাজী প্রমূখ। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।


