খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে আসেন।

জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন।

এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।

উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুখবর আসছে