নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে নেতাকর্মীরা স্লোগান দেন। এ সময় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে তারা স্লোগান দিলে পুলিশ পুলিশ লাঠি চার্জ করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
জানাজায় এসে মিছিল দেওয়ার ঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।
তিনি বলেন, যথাসময়ে স্মুথলি মরদেহবাহী গাড়ি যেতে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আর যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে।
তবে কতজন আটক সে বিষয় এখনই বলতে পারবো না। যাচাই-বাছাই করে জানানো হবে।
আটকরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদেরই ধরা হয়েছে। তবে যদি সাধারণ মানুষ থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।


